ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০ বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ঢাকার দুই সিটির আবর্জনা পরিষ্কারে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট বৈরুতের দক্ষিণে ইসরাইলি সেনাবাহিনী হামলায় এক নারী ও দুই শিশু নিহত : লেবানন এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

টেকনাফ সাবরাংয়ে ‘মাদক সম্রাট’ জুবাইরের বাড়িতে বিজিবির অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া গ্রামে কথিত ‘মাদক সম্রাট’ মো. জুবাইরের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ আট ঘণ্টাব্যাপী এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র, ওয়াকিটকি সেট, সিসি ক্যামেরা ও নগদ টাকা জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর মাদকচক্রের মূলহোতা জুবাইরের বাড়িটি ঘিরে ফেলে বিজিবির বিশেষ দল। অর্ধশতাধিক সদস্যের অংশগ্রহণে বাড়ির ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়।

অভিযানের সময় হটপটের ভেতরে ইয়াবা লুকিয়ে পালানোর চেষ্টাকালে আইয়ুব আলী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। একই সময় বাড়ির ভেতরে আত্মগোপন করে থাকা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯)কেও গ্রেপ্তার করা হয়।

তবে মূলহোতা মো. জুবাইর (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় আগেও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

গোপন কুঠুরি থেকে ইয়াবা, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার তল্লাশির একপর্যায় বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি ও আলমারি থেকে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম ইয়াবা পাউডার, নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, দুটি ওয়াকিটকি সেট, চারটি সিসি ক্যামেরা, সাতটি চাপাতি, চারটি চাকু, একটি ল্যাপটপ, দুটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটন ফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকও জব্দ করা হয়েছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,“যত শক্তিশালী চক্রই হোক, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া মুছে ফেলার জন্য বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

মামলা প্রক্রিয়াধীন আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক জুবাইরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন

টেকনাফ সাবরাংয়ে ‘মাদক সম্রাট’ জুবাইরের বাড়িতে বিজিবির অভিযান

আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫