ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

টেকনাফে রাতের অন্ধকারে  ইয়াবার বিশাল চালান উদ্ধার, পাচারচক্রের হোতা শনাক্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: সীমান্তজুড়ে মাদকের আগ্রাসন ঠেকাতে দিনরাত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই অভিযানের ধারাবাহিকতায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

সোমবার ২৭ অক্টোবর গভীর রাতে নাজিরপাড়া সীমান্তের ‘সাইফুলের ঘের’ এলাকায় চৌকস অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে তারা।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার বিশাল চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত ২টার দিকে পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে পানিতে সাঁতরে পালিয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ সময় তল্লাশিতে উদ্ধার হয় বিশেষভাবে মোড়ানো ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের প্যাকেটজাতকরণের ধরন এবং কোড দেখে এটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের অংশ বলে নিশ্চিত হয়েছে বিজিবি।

অভিযানে জড়িত পাচারচক্রের স্থানীয় হোতা হিসেবে জয়নাল আবেদীন (৩৩), পিতা ইমান হোসেন, গ্রাম খানকার ডেইল, ওয়ার্ড ৯, টেকনাফ পৌরসভা–এর নাম পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। মাদকের ভয়াল থাবা থেকে জাতিকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই অভিযান বিজিবির অটুট মনোবল, নিখুঁত গোয়েন্দা দক্ষতা এবং সীমান্তে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতি অবিচল দায়িত্ববোধের আরেক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

টেকনাফে রাতের অন্ধকারে  ইয়াবার বিশাল চালান উদ্ধার, পাচারচক্রের হোতা শনাক্ত

আপডেট সময় : ০৮:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫