ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত আদালতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে প্রবীণ আইনজীবী রুহুল আমিনের মৃত্যু ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে জানা নেই। একই সঙ্গে যদি কোনো বাধা থাকে সেটা জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না। আমি বিশ্বাস করি, উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।

তারেক রহমান কীভাবে নির্বাচন করবেন ও ভোট দেবেন, জানালেন ইসি সচিব
তিনি আরও বলেন, আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।

উপদেষ্টা বলেন, সবচেয়ে ভালো উনারাই বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫