ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

সরকারের পক্ষে এককভাবে ভূমিকম্পসহ বড় দুর্ঘটনা মোকাবিলা দুরূহ : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

মনিরুল ইসলাম মনির: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, বড় অগ্নি দুর্ঘটনা ও বন্যাসহ ইত্যাদি দুর্যোগ মোকাবিলা করা দুরূহ।’

শুক্রবার (৫ ডিসেম্বর) রূপগঞ্জের পূর্বাচলে মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা পেশাদার বাহিনীর সঙ্গে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এজন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সব শ্রেণির স্বেচ্ছাসেবক ও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করার, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার। আমি এ দিবস প্রতিপালনের অনুষ্ঠানে প্রথমে সব দেশের ভলান্টিয়ারদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ছাড়াও দু্ই শতাধিক স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, উপ-পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

সরকারের পক্ষে এককভাবে ভূমিকম্পসহ বড় দুর্ঘটনা মোকাবিলা দুরূহ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫