ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বরুড়ায় গণপূর্তমন্ত্রীর হাত ধরে বিএনপিতে ২ হাজার নেতাকর্মীর যোগদান কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেক ভালো। পুলিশ নিজেদের গুছিয়ে নিয়ে সংহত হতে পেরেছে। কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে।’

শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘দুটো খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার—একটি শিক্ষা, আরেকটি স্বাস্থ্য। উন্নত দেশগুলো এই দুটি ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগ করে। আমরাও সেই চেষ্টায় আছি।’

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, চিকিৎসক ও নার্স সংকট নিরসনে স্বল্প সময়ের মধ্যেই তিন হাজার চিকিৎসক ও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেটও বাড়ানো হয়েছে, যার প্রভাব আগামী বছর প্রতিফলিত হবে।

প্রবাসী কর্মসংস্থানে কর্মীদের দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে। না হলে বেতন কম। আমাদের অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে যান, তাই কম বেতন পান। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে—দক্ষ নার্স হিসেবে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এ বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫