ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর ২ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিয়াউর রহমান

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সানাতেন কান্দি এলাকায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে উঠান বৈঠকে‌ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, কেউ দলের ঊর্ধ্বে নয়। জাতীর এক ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে জয়যুক্ত করতে নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এ সময় ব্যক্তিগত কোন্দল রেষারেষি বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা সোবহান সরকার, নিজাম উদ্দিন’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চাঁদপুর ২ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিয়াউর রহমান

আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬