ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), তাজা গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জিম্বংখালী বিওপির আওতাধীন নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের নির্দেশনায় জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

দুপুর আনুমানিক ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমান্ত পিলার বিআরএম–১৫ এর প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে কোনো সন্ত্রাসীর উপস্থিতি পাওয়া যায়নি। তবে পরিত্যক্ত অবস্থায় একটি মিয়ানমারে তৈরি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযান সম্পর্কে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ

নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬