মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে রোজাদার মেহমানদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ মার্চ বুধবার বিকাল ৫টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম। বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ এর সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহিদ হাসান, দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ গাজীউল হক সোহাগ, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, বরুড়া বাজার কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া আল মদিনা জুয়েলার্সের সত্তাধিকারী ও জুয়েলারী সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আঞ্চলিক স্কাউটের সম্পাদক মাস্টার মোহাম্মদ আখতারুজ্জামান, বরুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসিন মিয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক এমডি আজিজুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক শফিউল্লাহ সুজন, খোশবাস বার্তার সম্পাদক ইউনুস খান, নির্বাহী সদস্য মোঃ শরীফ উদ্দিন, মোঃ বিল্লাল হোসেন, রোটারিয়ান ওমর ফারুক, দৈনিক আলোকিত কাগজ এর প্রকাশক: আমিনুল ইসলাম, সহ অন্যান্য উপস্থিত ছিলেন। সভায় অতিথিরা বলেন বরুড়া প্রেসক্লাবের সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকলের মাঝে প্রশংসিত হয়েছেন এ ধারাবাহিকতা বজায় রেখে সমাজের মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শেষ হয়।
প্রতিনিধির নাম 















