ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক রামগড়ে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ের লাল মাটি যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) রাত প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান হল ও বিজয়-২৪ হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া বলেন, ‘জিয়াউর রহমান হল ও বিজয়-২৪ হলের সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।’

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যায়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬