ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেশাজীবীদের সম্মানে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফে স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে ইফতার মাহফিল, প্রধান অতিথি জাফর আহমদ যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে বললেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক রামগড়ে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ের লাল মাটি

যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যশোরে নতুন সময়সূচি নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। সিদ্ধান্ত অনুযায়ী।

আগামীকাল শুক্রবার (৫ মার্চ) থেকে শহরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা এ সিদ্ধান্ত নেন। সভাটি অনুষ্ঠিত হয় চেম্বারের দফতরে।

সভায় ব্যবসায়ীদের উদ্দেশে চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, পাখা, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এখন সময়ের দাবি। ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় কমানো গেলে যেমন খরচ কমবে, তেমনি সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। এজন্য শহরের মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জাও সীমিত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, কাপড়ের দোকান ও শপিংমল ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখা হবে। এছাড়া ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই রাত ৮টার মধ্যে বন্ধ রাখার পরিকল্পনার কথাও জানানো হয়।

চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার,চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু। এ সময় যশোরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেশাজীবীদের সম্মানে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

আপডেট সময় : ১০:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬