ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার লেদায় রোহিঙ্গা নারীকে দা দিয়ে কুপিয়ে জখম, বাঙালি যুবক গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলবুল হত্যাকারিদের: ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ করেছে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল যশোর সরকারি জেনারেল হাসপাতাল ওষুধ গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট দাম্মাম, রিয়াদ ও জেদ্দায় বিন মিশাল ট্রাভেলসের সম্প্রসারণ: সহজ হচ্ছে প্রবাসীদের ভ্রমণ সেবা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকায় খালপাড় থেকে একটি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এ অস্ত্রটি উদ্ধার করে।

‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি টহল দল ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় তারা খবর পায়, কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

‎সংবাদ পাওয়ার পর র‍্যাব সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা হলে এর ভেতর থেকে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। পরবর্তীতে অস্ত্রটি জব্দতালিকা মূলে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাব একটি বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দীর্ঘদিন ধরে সন্ত্রাস দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে বাহিনীটি।

‎র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ সংঘটনের অন্যতম প্রধান উপকরণ। তাই এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে তাদের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব-১১। অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬