ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার লেদায় রোহিঙ্গা নারীকে দা দিয়ে কুপিয়ে জখম, বাঙালি যুবক গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলবুল হত্যাকারিদের: ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ করেছে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল যশোর সরকারি জেনারেল হাসপাতাল ওষুধ গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট দাম্মাম, রিয়াদ ও জেদ্দায় বিন মিশাল ট্রাভেলসের সম্প্রসারণ: সহজ হচ্ছে প্রবাসীদের ভ্রমণ সেবা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

‎সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ,এক সপ্তাহে ১৪০ আসামি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার অভিযান পরিচালনা করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) এর নেতৃত্বে পরিচালিত জিরো টলারেন্স অভিযানে গত এক সপ্তাহে মোট ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, মাদক, সন্ত্রাস, চুরি- ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, বিভিন্ন মামলার পলাতক আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওসি মহাম্মদ আব্দুল বারিক সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর অপরাধ দমনে নতুন গতি এসেছে। তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানের ফলে আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ক্ষেত্রে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাফল্য বেড়েছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানার তুলনায় এই থানায় সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তারের ঘটনাও লক্ষ্য করা গেছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, তিনি সবসময় পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় তিনি ও তার সহকর্মীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন।

‎তিনি আরও বলেন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই নীতির কারণে অপরাধীরা অপরাধ করে সহজে পালিয়ে থাকতে পারছে না। প্রতিদিনই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি দায়িত্বে থাকা পর্যন্ত সততা ও আন্তরিকতার সঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন বলেও জানান

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

‎সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ,এক সপ্তাহে ১৪০ আসামি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬