ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শখের আঙ্গুর চাষ বাণিজ্যিক বাগানে পরিণত  বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

তিনি বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার অত্যন্ত কঠোর। বিশেষ করে মাঝনদী থেকে নৌকা ব্যবহার করে যারা লঞ্চে ওঠেন, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমরা আপসহীন।’

শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সাধারণ মানুষকে নিয়ম মেনে চলার এবং জীবনের নিরাপত্তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাজিব আহসান বলেন, ‘অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করতে ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ঘাট থেকে কিছুটা দূরে একটি স্থায়ী ও পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।’

অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী এ ধরনের অভিযোগ করেননি।

তিনি বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। যদি কেউ অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন, তবে যথাযথ তথ্য-প্রমাণসহ তা উপস্থাপনের অনুরোধ করছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিন মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান নিশ্চিত করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬