আলোকিত কাগজ:-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে ৪ ও ৫ মে বিভিন্ন সময়ে থানা এলাকায় এই অভিযান চালানো হয়। ৪ মে রাত ১১:২০ কদমতলী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজের সামনে ক্যানেলপাড় পাকা রাস্তা। ৫ মে সকাল ৫:৪৫ চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় গেটের সামনে। বিকাল ৪:১০ গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় মানিকের অটো গ্যারেজের সামনে। থেকে আসামিদের গ্রেফতার করা হয়
মাদক মামলায়: ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ জন:
১.মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮) মিজমিজি বাতেনপাড়া, সিদ্ধিরগঞ্জ। ২.মোঃ আমজাদ হোসেন (৩০) মিজমিজি বাতেনপাড়া, সিদ্ধিরগঞ্জ। ৩.নাজিম উদ্দিন (৫৫) গোদনাইল ভূইয়াপাড়া, সিদ্ধিরগঞ্জ।৪.মোঃ ইকবাল হোসেন (৪০) গোদনাইল সৈয়দপাড়া, সিদ্ধিরগঞ্জ। অন্যান্য মামলা: সিআর ওয়ারেন্টে ২ জন, বৈষম্য বিরোধী মামলায় ১ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন: ৫.মোঃ মুন্না (২৫) পাইনাদী মধ্যপাড়া, সিদ্ধিরগঞ্জ। সিআর ওয়ারেন্ট_৬.বুলবুল ওরফে বুলি (৩২) ওয়াবদা কলোনী বৌ-বাজার আটি, সিদ্ধিরগঞ্জ। সিআর ওয়ারেন্ট_৭.মোঃ কানন মিয়া (৪০) তিতাস, কুমিল্লা। বৈষম্য বিরোধী মামলা ৮.মোঃ মেহেদী হাসান (২৫ )মাদারীপুর সদর, বর্তমানে নিমাইকাশারী, সিদ্ধিরগঞ্জ। পুলিশ আইন ৩৪ ধারা ৯.মেহেদী হাসান রাছেল (২৪) আইলপাড়া পাঠানটুলী, সিদ্ধিরগঞ্জ। পুলিশ আইন ৩৪ ধারা_সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে এবং অন্যান্য আসামিদের সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিনিধির নাম 



















