ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রশিক্ষণের উদ্বোধনীতে নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা দলকে চক্রশালা স্কুলে সংবর্ধনা ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার অতিরিক্ত ভাতা চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি সীমান্তের অসহায় মানুষের পাশে উখিয়া ব্যাটালিয়ন ৪২ বছরেও পাকা ভবন হয়নি মাদ্রাসা, ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে : রিজভী

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের পুরান মোছার খোলা এলাকার কালু মিস্ত্রির বাড়ির বাসিন্দা। তার পিতার নাম নাজির হোসেন প্রকাশ কালু মিস্ত্রি এবং মাতার নাম আনোয়ারা বেগম।

র‌্যাব জানায়, খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

অভিযানের পর গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও তালিকাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬