ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ভাতা চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি সীমান্তের অসহায় মানুষের পাশে উখিয়া ব্যাটালিয়ন ৪২ বছরেও পাকা ভবন হয়নি মাদ্রাসা, ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে : রিজভী যশোরের শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক হিন্দুদের পাঠাবলির মেলায় মুসলমানদের অংশগ্রহণের শরয়ী বিধান পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সীমান্তের অসহায় মানুষের পাশে উখিয়া ব্যাটালিয়ন

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এরই ধারাবাহিকতায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অসহায় ও প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বিজিবি।

শনিবার (১০ মে) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত খারাংখালী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে উখিয়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি’র তত্ত্বাবধানে মোট ১৯৬ জন দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৪৮ জন পুরুষ, ১১৯ জন নারী এবং ২৯ জন শিশু ছিল।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এবং উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তারা এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বাহিনীটি। সীমান্তবর্তী এলাকার মানুষও নানা প্রয়োজনে বিজিবিকে সহযোগিতা করে আসছেন। ফলে বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনপদের মানুষের কাছে “আস্থার প্রতীক” হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর রয়েছে ব্যাটালিয়নটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ভাতা চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সীমান্তের অসহায় মানুষের পাশে উখিয়া ব্যাটালিয়ন

আপডেট সময় : ১১:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬