ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত নানা কর্মসূচিতে পালিত হচ্ছে যশোরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম বিএনপি সরকারের কাছেই বাংলাদেশ নিরাপদ: শামা ওবায়েদ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি

প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক: বয়সের ভারে নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।

দীর্ঘদিন ধরে তার মনে একটি স্বপ্ন বাসা বেঁধেছিল। সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ তিনি দৃষ্টিহীন।

শনিবার (৩০ মে) নূরজাহান বেগমের সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। সেই আয়োজনেই নূরজাহান বেগমের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম

আপডেট সময় : ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬