ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু, জানুন বিস্তারিত এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের আন্তরিকতার অভাব: হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা, আলোচনায় ১৪ প্রকল্প প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী দাগনভূঞায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন থানার ওসি, অডিও ফাঁস ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি সামরিক হামলার পর এবার তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত রাখে, তবে যেকোনো সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একটি মালবাহী জাহাজে ইরানি হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ নেওয়ার পরই ভাইস প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। আমরাও সেটি মেনে চলেছি। এই সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো দ্বিমত থাকলে, সেটি ফোনে কথা বলতে পারত। কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।’

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬