ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে শকুন সংরক্ষণে দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে দেশজুড়ে গণশুনানি আয়োজন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী জেনিফার বারেতো চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যার ঘটনা হাতিয়ায় শুরু হলো পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম গোপালগঞ্জে নাশকতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের তথ্য তলব ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন ২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে দেশজুড়ে গণশুনানি আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত — ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত খুন, গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ-এর প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি উচ্চপর্যায়ের টিম সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজন করবে। গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যে কাজ করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

চিঠিতে আরও বলা হয়েছে, গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলা এলাকায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনের পাশাপাশি আহত-নিহত ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনজীবী সমিতি, রাজনৈতিক দল, জাতীয় প্রেসক্লাব, গণমাধ্যম ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে শকুন সংরক্ষণে দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু

মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে দেশজুড়ে গণশুনানি আয়োজন

আপডেট সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬