ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি সামরিক হামলার পর এবার তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত রাখে, তবে যেকোনো সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একটি মালবাহী জাহাজে ইরানি হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ নেওয়ার পরই ভাইস প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। আমরাও সেটি মেনে চলেছি। এই সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো দ্বিমত থাকলে, সেটি ফোনে কথা বলতে পারত। কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।’

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬