ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : নেশার টাকার জন্য জন্মদাতা বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার আউলিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে নিজের ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছে।

মামলার বিবরণীতে জানা যায়, শুভ শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের কোনো ধরনের ভরণপোষণ দেন না। উল্টো নেশার টাকা জোগাড় করতে তিনি প্রতিনিয়ত বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে আসছিলেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালানোসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা ছিল তার নিত্যদিনের ঘটনা।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মা করিমন নেছা ছেলেকে নেশার পথ ছেড়ে ভালো হওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ শেখ তার মা-বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন।

পরবর্তীতে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি, সালিশ বা মামলা করলে বাবা-মাকে হত্যা করা হবে বলে শুভ শেখ চরম হুমকি দেন। স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে বিচার পেতে আদালতের শরণাপন্ন হন মা করিমন নেছা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬