ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ বরুড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল, ঘাতক স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কায় সদর উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং জমে থাকা পানি অপসারণ কার্যক্রম চলছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দিয়েছি, তারা যেন নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখে।

তিনি আরও বলেন, আমাদের টিম বাড়ি বাড়ি গিয়ে পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা ও জমে থাকা পানির উৎসগুলো পরিষ্কার করছে। প্রতিটি ইউনিয়নে মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে। নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন। ডেঙ্গু প্রতিরোধে এই অভিযান চলমান থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইউএনও’র এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান

আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬