ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যার ঘটনা হাতিয়ায় শুরু হলো পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম গোপালগঞ্জে নাশকতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের তথ্য তলব ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন ২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক

হাতিয়ায় শুরু হলো পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হাতিয়ায় শুরু হলো পরিবেশবান্ধব — নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথমবারের মতো পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে 'হাতিয়া কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিজ' নামের কারখানাটি। এই প্রকল্পে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে।

কারখানাটি তমরদ্দি ইউনিয়নের পূর্ব জোড়খালি গ্রামের তালতলা বাজারের উত্তরে, তমরদ্দি বেকের বাজার-হিলটন রোডের পাশে অবস্থিত। ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর উৎপাদন কার্যক্রম শুরু হয়।

উদ্যোক্তারা জানান, কংক্রিট ব্লক তৈরিতে পাথর, সিলেকশন বালু, সাধারণ বালু, সিমেন্ট এবং বিভিন্ন ধরনের কেমিক্যালের সংমিশ্রণ ব্যবহার করা হচ্ছে। কারখানাটির উৎপাদন ক্ষমতা প্রতিদিন প্রায় ১৬ হাজার পিস ব্লক উৎপাদনের।

উৎপাদিত ব্লকের দামও নির্ধারণ করা হয়েছে। ৯ ইঞ্চি × সাড়ে ৪ ইঞ্চি × ৩ ইঞ্চি মাপের সলিড ব্রিকের দাম ১২ টাকা, ১৬ ইঞ্চি × সাড়ে ৭ ইঞ্চি × সাড়ে ৪ ইঞ্চি মাপের হোলো ব্লকের দাম ৬৫ টাকা, ইউনি ব্লকের দাম ২৫ টাকা এবং কে-নাইন করবিস্টন ব্লকের দাম ২৫০ টাকা।

এছাড়া, ১২ × ১২ × ১ ইঞ্চি মাপের পারকিন টাইলসের সিঙ্গেল লেয়ারের দাম ৫৫ টাকা এবং ডাবল লেয়ারের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সরেজমিনে কারখানাটি পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। হাতিয়ায় কংক্রিট ব্লক উৎপাদন শুরু হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যক্তি মোশাররফ হোসেনসহ অন্যরা জানান, এই উদ্যোগ হাতিয়া ও পার্শ্ববর্তী মনপুরাসহ বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও পোল নির্মাণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

হাতিয়া কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিজের পরিচালক রাশেদুল ইসলাম বলেন, তাদের উৎপাদিত কংক্রিট ব্লক দিয়ে রাস্তাঘাট, সড়ক, পোল-কালভার্ট এবং ভবন নির্মাণ করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, ব্লকের সরবরাহ বাড়লে প্রচলিত ইটভাটার উৎপাদন কমবে এবং কাঠ পোড়ানোর ফলে সৃষ্ট পরিবেশদূষণও হ্রাস পাবে।

হাতিয়ায় কংক্রিট ব্লক উৎপাদনের খবর পেয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি বলেন, 'ভালো, ভালো, খুব ভালো হয়েছে। কংক্রিট ব্লক টেকসই। এটি উৎপাদনে ফসলি জমির ওপর চাপ কমবে। কংক্রিট ব্লক উৎপাদন পরিবেশবান্ধব। সরকারও চাচ্ছে, দেশে এ ধরনের শিল্পকারখানা প্রচুর গড়ে উঠুক।'

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যার ঘটনা

হাতিয়ায় শুরু হলো পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন

আপডেট সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬