ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন পীর সাহেব দেওনা রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা কুমিল্লায় বিএনপির বিক্ষোভ: নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ পাহাড়ের মাটির সঠিক ব্যবহার হলে সোনা ফলবে: পার্বত্য মন্ত্রী ‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী জেনিফার ব্যারেটো মিমি ও শুভশ্রীর সম্পর্কের নতুন অধ্যায়, ‘তাণ্ডব’ নিয়ে শুভেচ্ছা বিনিময় শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা নিয়ে ভারত স্পষ্ট করল অবস্থান এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন জমা গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফের বদলি, নতুন কর্মস্থল খাগড়াছড়ি রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী জেনিফার ব্যারেটো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী — মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতেছেন। দেশটির রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত জমকালো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোস জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন।

মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেখানে আয়োজকরা জেনিফারকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘নতুন রানি, নতুন যুগ! আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন। পুয়ের্তো রিকোতে মুকুটটি ফিরিয়ে নিলেন তিনি।’

এটি পুয়ের্তো রিকোর জন্য ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জয়ের ঘটনা। এর আগে দেশটি ১৯৭০, ১৯৮৫, ১৯৯৩, ২০০১ এবং ২০০৬ সালে এই খেতাব অর্জন করেছিল।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রথমে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়, তবে এই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিরের নাম ছিল না।

চূড়ান্ত পর্বে সুইমস্যুট পর্বের মাধ্যমে নির্বাচিত হন সেরা ১২ প্রতিযোগী। এরপর ইভনিং গাউন পর্ব শেষে তাঁদের মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরা পাঁচজনকে। সেরা পাঁচে স্থান পান ফিলিপিন্সের বি মিলান-উইন্ডোস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস ও পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো।

চূড়ান্ত পর্বে বিচারকদের দুটি করে প্রশ্নের উত্তর দেন সেরা পাঁচ প্রতিযোগী। তাঁদের মধ্যে জেনিফার ব্যারেটোকে বিজয়ী ঘোষণা করা হয়।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় ও চতুর্থ রানারআপ নির্বাচিত হয়েছেন যথাক্রমে ফিলিপিন্সের বি মিলান-উইন্ডোস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন পীর সাহেব দেওনা

‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী জেনিফার ব্যারেটো

আপডেট সময় : ০৯:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬