ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত মালয়েশিয়ার পাসপোর্টের শক্তি, কিন্তু উত্তর আমেরিকায় প্রবেশে জটিলতা সুদানে ড্রোন হামলায় নিহত ১৯, আহত ২০ ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম সিলেটে মা-মেয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের দাবি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস দাগনভূঞা থানার ওসির ফোনালাপ ভাইরাল, তদন্তের নির্দেশ

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন — ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ আয়োজন করে।

২৫ নভেম্বর বুধবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

এই বিশেষ আয়োজনটি নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা হিসেবে বিবেচিত হয়। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয়, তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই আয়োজন করা হয়েছে।

ডা. আশীষ বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাসহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং এটিএন বাংলার সিইও অ্যান্ড অ্যাডভাইজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।

বক্তারা এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মেধাবী চিকিৎসকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকরা হলেন: ১ম. ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৭), ২য়. ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৪), ৩য়. ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৮), ৪র্থ. ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯২), ৫ম. ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০), ৫ম. ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০), ৭ম. ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৯), ৮ম. ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮), ৮ম. ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮), ৮ম. ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮)।

হাসপাতালের পক্ষ থেকে শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (ইউএসএ) প্রদান করা হয়। অতিথিদের শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সিএফ জামান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬