ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মা ব্যাংকের ৯৬ ঘণ্টা বন্ধের অনুমতি বাতিল, কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত নাটোরে ছাত্রদল নেতা হত্যায় নতুন আসামি গ্রেফতার, রিমান্ডের আবেদন খুলনায় এনজিও কর্মকর্তার বাড়িতে গুলি, চাঁদা দাবির অভিযোগ মুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন পীর সাহেব দেওনা রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা কুমিল্লায় বিএনপির বিক্ষোভ: নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ পাহাড়ের মাটির সঠিক ব্যবহার হলে সোনা ফলবে: পার্বত্য মন্ত্রী ‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী জেনিফার ব্যারেটো মিমি ও শুভশ্রীর সম্পর্কের নতুন অধ্যায়, ‘তাণ্ডব’ নিয়ে শুভেচ্ছা বিনিময় শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা নিয়ে ভারত স্পষ্ট করল অবস্থান

নাটোরে ছাত্রদল নেতা হত্যায় নতুন আসামি গ্রেফতার, রিমান্ডের আবেদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নাটোরে ছাত্রদল নেতা হত্যায় — নাটোরের গুরুদাসপুরে ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় আবদুর রহমান জনি (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার আবদুর রহমান জনি চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বাবলু রহমানের ছেলে। তিনি আমেরিকা প্রবাসী রাসেলের ‘এন জে টপ ম্যান’ নামের শপিংমলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করা হয়। তাকে দুই দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পালসার ১৫০ সিসি মডেলের নীল রঙের মোটরসাইকেলটি উপজেলার নয়াবাজার এলাকা থেকে ইরফান নেওয়াজ নামের এক ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।

এমপির ছেলের প্রথম দফায় রিমান্ড চলাকালীন তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) কে আটক করা হয়। তাদেরও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, হত্যায় জড়িত থাকতে পারে এমন সাত জন সন্দেহভাজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সম্প্রতি দেশের স্থল ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ওই চিঠি দিয়েছে।

বিশেষ একটি সূত্র জানিয়েছে, কারাগারে থাকাকালে ‘কারা আইন’ ভঙ্গ করে মোবাইল ফোনে কথা বলা, বাইরে থেকে পাঠানো খাবার গ্রহণ, অনুসারীদের দিকনির্দেশনা দেওয়ার মতো নানা সুবিধা পাচ্ছেন এমপির ছেলে মিন্টু। তবে এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ‘মিন্টু হাসান গুরুদাসপুর’ নামের তার ফেসবুক আইডি এখনও সক্রিয় রয়েছে। বর্তমানে মিন্টুর ওই আইডি তার স্ত্রী চালাচ্ছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি জনির পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। ওই ঘটনায় ১৯ অক্টোবর থানায় মামলা করেন শাকিলের বাবা রবিউল ইসলাম।

হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ আমেরিকা প্রবাসী রাসেলের শপিংমলে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ ঘটনায় জনরোষে পড়েন এমপি আব্দুল আজিজ। এরপর এমপি আব্দুল আজিজের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পদ্মা ব্যাংকের ৯৬ ঘণ্টা বন্ধের অনুমতি বাতিল, কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

নাটোরে ছাত্রদল নেতা হত্যায় নতুন আসামি গ্রেফতার, রিমান্ডের আবেদন

আপডেট সময় : ১০:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬