ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সাবেক মেম্বার দিলদার আহমদের মৃত্যুতে এমপি শাহজাহান চৌধুরীর শোক উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে: ভূমিমন্ত্রী এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার যশোর শিক্ষা বোর্ড : এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২৫৫ পরীক্ষক পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন  ইমন-মুস্তাফিজ নৈপুন্যে জয়ে ফিরল লাহোর

মধ্যপ্রাচ্যআমেরিকাইউরোপআফ্রিকাওশেনিয়ারাশিয়া ইউক্রেন যুদ্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম ৫ হাজার টনের ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন। এ সময় তিনি ‘শত্রুদের উস্কানি’ প্রতিহত এবং দমন করার জন্য দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার অস্ত্রাগারে থাকা পাঁচ হাজার টন ওজনের দুটি ডেস্ট্রয়ারের মধ্যে ছো হিওন একটি। দুটি ডেস্ট্রয়ারই এই বছর চালু করা হয়েছে।

দেশটির নৌ সক্ষমতা বাড়াতে এটি কিম জং উনের প্রচেষ্টার একটি অংশ।

রবিবার যুদ্ধজাহাজটি পরিদর্শনকালে কিম বলেন, যুদ্ধজাহাজটি ‘(উত্তর কোরিয়ার) সশস্ত্র বাহিনীর উন্নয়নের একটি স্পষ্ট প্রদর্শনী।’

তিনি আরও বলেন, “বিশাল সমুদ্রে আমাদের নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা প্রয়োগ করা উচিত, যাতে রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে শত্রুর উস্কানিকে পুরোপুরি প্রতিহত করা ও শত্রুদের শাস্তি দেওয়া যায়।”

কিম আগামী বছরের অক্টোবরের মধ্যে একই ধরনের তৃতীয় ডেস্ট্রয়ার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, “ইউক্রেনে মস্কোর যুদ্ধে সহায়তা করার জন্য হাজার হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের বিনিময়ে সম্ভবত রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়া ছো হিওন তৈরি করেছে।”

কেসিএনএ’র ছবিতে দেখা গেছে, কিম জাহাজের ভেতরে একটি নিয়ন্ত্রণ কক্ষ তদারকি করছেন এবং মনিটরগুলোতে কোরিয়ান উপদ্বীপের চারপাশের সমুদ্র দেখা যাচ্ছে।

আরেকটি ছবিতে দেখা গেছে, সামরিক জেনারেলদের সামনে একটি মানচিত্রের দিকে ইঙ্গিত করছেন কিম।

পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার সামরিক হুমকি প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫শ’ সৈন্য মোতায়েন করেছে এবং গত মাসে দেশটির নিরাপত্তা মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে।

পিয়ংইয়ং নিয়মিতভাবে এই ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে নিন্দা করে আসছে। অন্যদিকে মিত্ররা জোর দিয়ে দাবি করেছে যে, এগুলো প্রতিরক্ষামূলক মহড়া।

সূত্র: রয়টার্স

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সাবেক মেম্বার দিলদার আহমদের মৃত্যুতে এমপি শাহজাহান চৌধুরীর শোক

মধ্যপ্রাচ্যআমেরিকাইউরোপআফ্রিকাওশেনিয়ারাশিয়া ইউক্রেন যুদ্ধ

আপডেট সময় : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫