ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা। প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

ভুল রক্তে শেষ নিঃশ্বাস প্রসূতি খাদিজার — কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ট্র্যাজেডি!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চাপাইর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি চাপাইর গ্রামের জামির হোসেনের ছেলে আবির হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। কিন্তু অপারেশনের পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। অভিযোগ উঠেছে, এরপর তাকে ভুল রক্ত পুশ করা হয়, যার পরেই তার মৃত্যু ঘটে।

খাদিজার স্বামী ও মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অদক্ষতার কারণেই খাদিজার অকাল মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহতের স্বামী আবির হোসেন রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে সংবাদমাধ্যমকে ফোনে ঘটনার বিস্তারিত জানাতে চাইলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে কথা বলা সম্ভব হয়নি। সাংবাদিকরা নিহতের মায়ের সাক্ষাৎকার গ্রহণ করেন।

এ বিষয়ে রুমাইসা হাসপাতালের ম্যানেজার তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন,

আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন,“বিষয়টি আমরা জেনেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে হাসপাতালের অনুমোদন আছে কিনা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হাসপাতালটি সিলগালা করা হবে।”

একটি নতুন জীবনের প্রত্যাশায় হাসপাতালে ভর্তি হওয়া খাদিজার জীবনের এমন পরিণতি কালিয়াকৈরবাসীকে নাড়িয়ে দিয়েছে। পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে— প্রশ্ন রয়ে গেছে, ভুল রক্তের দায় নেবে কে?

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

ভুল রক্তে শেষ নিঃশ্বাস প্রসূতি খাদিজার — কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ট্র্যাজেডি!

আপডেট সময় : ০১:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫