ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তান সিরিজে দুই ফরম্যাটের দুই সিরিজে দুই চিত্র দেখা গেছে বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে আফগানদের হারানোর পর ওয়ানডেতে উল্টো রথে টাইগাররা। প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজে পরাজয় নিশ্চিত হয়ে গেছে। শেষ ম্যাচটাতেও হেরে গেলে নিশ্চিত হবে হোয়াইটওয়াশও।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটো হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হার বরণ করে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

অথচ আত্মাবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ৪, ২ ও ৬ উইকেটে ওই তিন ম্যাচ জিতেছিল তারা। টি-টোয়েন্টির পারফরমেন্স ধরে রাখতে না পারায়, আফগানদের কাছে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে মেহেদি হাসান মিরাজের দল।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। একই সমস্যা টি-টোয়েন্টি সিরিজেও লক্ষ্য করা গেছে।

আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার ছিল। তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো। কিন্তু কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেনি। এটি খুবই হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধুমাত্র বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মতো টাইগারদের সমান হবে আফগানিস্তান।

বাংলাদেশ দল

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫