ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৯ হাজার ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫