ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৪৩ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন এক জন ডেঙ্গুরোগী।

এদিকে, গত এক দিনে ৪২২ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে (১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত) মোট ৩৩ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৪৮ জনে।

প্রসঙ্গত, বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল ২০২৩ সালে, যেখানে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বছরভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে এক হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫