ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই যশোর শার্শায় জামায়াতের নির্বাচনী গণসভা: ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার মাওলানা- আজিজুর রহমানের চাঁদপুর-২ : উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাতা মার্কার প্রার্থী বিল্লাল মিয়াজির গণসংযোগ খাগড়াছড়ি-২৯৮ আসনে ১১ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই, প্রচারণায় সরগরম এলাকা মতলব উত্তরে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচারণা চাঁদপুর-২ : দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যাপক প্রচারণা চাঁদপুর ২ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিয়াউর রহমান ছেংগারচর পৌরসভায় নুরুল হক সরকার ও আমেনা বেগমের উদ্যোগ ধানের শীষের গণসংযোগ টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে মাদক চক্রের আস্তানায় পুলিশের হানা, উদ্ধার ১০,১০০ পিস ইয়াবা ও ৬ লাখ টাকা

চাঁদপুর-২ : উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাতা মার্কার প্রার্থী বিল্লাল মিয়াজির গণসংযোগ

নির্বাচনী প্রচারণায় চাঁদপুর-২ আসনে ছাতা মার্কা প্রতীকে মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেংগারচর বাজার ও আশপাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মতলব উত্তর উপজেলা এলডিপি সভাপতি আলাউদ্দিন প্রধান, পৌর সভাপতি নুর হোসেন’সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। গণসংযোগে বিল্লাল হোসেন মিয়াজিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ, শুভেচ্ছা ও সমর্থনের চিত্র ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বক্তব্যে মো বিল্লাল হোসেন মিয়াজি বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। মানুষের কষ্ট, দুর্দশা ও ন্যায়বঞ্চনার গল্প আমি কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই জনপ্রতিনিধি হতে আসা। আমার লক্ষ্য চাঁদপুর-২ আসনকে একটি পরিচ্ছন্ন, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থায় রূপান্তর করা।”তিনি আরও বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি। আগামীর একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে এই প্রচারণায় আপনাদের উপস্থিতি ও সমর্থন আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”নেতাকর্মীরা বলেন, এই গণসংযোগ প্রমাণ করে চাঁদপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে প্রস্তুত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই

চাঁদপুর-২ : উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাতা মার্কার প্রার্থী বিল্লাল মিয়াজির গণসংযোগ

আপডেট সময় : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬