ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক রমজানে বাজার নিয়ন্ত্রণে কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা প্রতিমন্ত্রী অমিতকে ঘিরে উৎসবের নগরী যশোর হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাল বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ধোনির বায়োপিক বদলে দিয়েছে উসমান তারিকের জীবন! শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সাংগঠনের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) কে ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার কাজ করতে গেলে যাচাই বাছাইয়ের পর তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত দুই সহোদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন এলাকার জালাল উদ্দিন এর ছেলে।

আটককৃত শামিম হোসেন জানায়, তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। কালো তালিকায় তাদের দুই ভাইয়ের নাম ছিল। এরপর তাদের গ্রেপ্তার করে ইমিগ্রশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারী যাত্রীদের হত্যা ও বিস্ফোরণ মামলার গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬