ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক রমজানে বাজার নিয়ন্ত্রণে কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা প্রতিমন্ত্রী অমিতকে ঘিরে উৎসবের নগরী যশোর হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাল বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ধোনির বায়োপিক বদলে দিয়েছে উসমান তারিকের জীবন! শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সাংগঠনের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

৩ থেকে ৭ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরল বাংলাদেশি ২৮ শিশু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল বাংলাদেশি ২৮ শিশু। তবে এদের অধিকাংশেরই পিতা অথবা মাতা ভারতে কারাগারে সাজাভোগ করছেন। ফেরত আসাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষর নিকট তাদের হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, বিজিবি, দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ১২০ জন ছেলে ও ৮ জন মেয়ে রয়েছে।

ফেরত আসা শিশুদের পরিবারের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা তাদের পিতা মাতার সাথে বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে তারা সকলে পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের পিতা-মাতাদের বিভিন্ন মেয়াদে সাজা হলে এ সমস্ত শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আশ্রয় হয়। প্রায় তিন থেকে ৭ বছর পর তারা এসব হোমে থাকে। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তারা দেশে ফেরত আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে এ সমস্ত শিশুদের রাইটস যশোর ১০ জন, মহিলা আইনজীবি সমিতি ৮ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার ২০ জন গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, ভারত থেকে ফেরত আসা ২৮ জন শিশুকে থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী তিনটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

রাইটস যশোর এর কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, ভাল কাজের প্রলোভনে সীমান্তের অবৈধ পথে এ সব শিশুরা তাদের পিতা-মাতার সাথে ভারতে গিয়েছিল। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। আইনি প্রক্রিয়ায় তাদের পিতা-মাতাদের সাজা হলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা এ সমস্ত শিশুদের তাদের হেফাজতে নেয়। দীর্ঘ তিন থেকে ৭ বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

তিনি আরো বলেন, ফেরত আসা ২৮ শিশুকে বেনাপোল থেকে যশোরে নিজেদের সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক

৩ থেকে ৭ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরল বাংলাদেশি ২৮ শিশু

আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬