ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক রমজানে বাজার নিয়ন্ত্রণে কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা প্রতিমন্ত্রী অমিতকে ঘিরে উৎসবের নগরী যশোর হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাল বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ধোনির বায়োপিক বদলে দিয়েছে উসমান তারিকের জীবন! শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সাংগঠনের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাগরের ঢেউয়ে ভেসে এসে তীরে উঠেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন আছে কি না, সেটিও প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক

টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬