ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে সাহায্যগ্রহীতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ ও ফেসবুকে প্রচার এখন নিয়মিত দৃশ্য বরুড়ায় রাজাপুরের আফসানা ইসলাম পরশীর ট্যালেন্টপুল বৃত্তি # প্রবাসী বাবার স্বপ্ন মেয়ে ডাক্তার হবেন … গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল: নাহিদ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী বন্দর থেকে অপহৃত কিশোর উদ্ধার, হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার  বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করলো বিএনপি সরকার: নাহিদ ইসলাম সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ১৪ জন গ্রেফতার, উদ্ধার ১৮১ পুরিয়া হেরোইন লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি

মাদক মামলার রায় বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:হেরোইনের মামলায় যশোর শার্শা উপজেলার বেনাপোল দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এস এম নূরুল ইসলাম, যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা), এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

আদালত কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের বিশেষ পিপি আনিছুর রহমান পলাশ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী এবং মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস।

মামলার বিবরণ

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শার্শা বাজারের যাত্রী ছাউনির সামনে দুইজন মাদক কারবারি অবস্থান করছে। উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়।

আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই সুজাত আলী আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

মাদক মামলার রায় বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০১:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬