ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে সাহায্যগ্রহীতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ ও ফেসবুকে প্রচার এখন নিয়মিত দৃশ্য বরুড়ায় রাজাপুরের আফসানা ইসলাম পরশীর ট্যালেন্টপুল বৃত্তি # প্রবাসী বাবার স্বপ্ন মেয়ে ডাক্তার হবেন … গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল: নাহিদ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী বন্দর থেকে অপহৃত কিশোর উদ্ধার, হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার  বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করলো বিএনপি সরকার: নাহিদ ইসলাম সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ১৪ জন গ্রেফতার, উদ্ধার ১৮১ পুরিয়া হেরোইন লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি

লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম: দীর্ঘ ১৬-১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা যুবনেতা শাহ আলমকে লালমাই উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, সাহস, ত্যাগ ও আদর্শে অটল এই নেতা দায়িত্ব পেলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং লালমাই উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাইনিং প্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতির প্রতিটি ধাপে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নেতাকর্মীরা জানান, রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, হামলা ও কারা নির্যাতনের শিকার হলেও শাহ আলম আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘স্বচ্ছ ভাবমূর্তির নেতা’ হিসেবে।

লালমাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, মেধা, সততা ও রাজনৈতিক বিচক্ষণতার সমন্বয়ে শাহ আলম একজন গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তিনি দায়িত্ব পেলে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ জনমুখী নানা উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

তৃণমূল নেতাকর্মীরা বলেন, “যোগ্যতা ও ত্যাগের দিক থেকে শাহ আলম ভাই সত্যিই অনন্য। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হলে লালমাই উপজেলার সর্বস্তরের মানুষ তার নেতৃত্বে উপকৃত হবেন।”

এ বিষয়ে শাহ আলমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয় এবং সাধারণ মানুষ পাশে থাকেন, তবে লালমাই উপজেলার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা ও তৃণমূলভিত্তিক সাংগঠনিক সক্ষমতা স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও ভোটারদের সমর্থনে শাহ আলম কতটা এগিয়ে যেতে পারেন।”

শিক্ষাগত যোগ্যতা-মাস্টার্স, (এম,এস,এস) এলএলবি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি

আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬