আরজিনা খাতুন নুপুর স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মাদক ও জুয়া আইনে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১৮১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১০ পুরিয়া হেরোইনসহ একটি নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— সিয়াম (২০), পিতা: আশরাফ উদ্দিন, মাতা: নাছরিন, সাং- দক্ষিণ নিমাইকাশারী, সিদ্ধিরগঞ্জ; সফিকুল ইসলাম (৩০), পিতা: আব্দুল খালেক, সাং- নিমাইকাশালী, সিদ্ধিরগঞ্জ; এবং নিশাদ (২৫), পিতা: মৃত ইলিয়াস, মাতা: জোসনা বেগম, স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর, বর্তমান মাদানীনগর (আদর্শনগর), সিদ্ধিরগঞ্জ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৪৮(০২)২৬ দায়ের করা হয়েছে।
এছাড়া ৭১ পুরিয়া হেরোইনসহ আরও একটি নিয়মিত মাদক মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— উকিল (৪৫), পিতা: মুকসুদ; শাকিল (৪০), পিতা: মৃত আব্দুর রহমান; কালু (৩৬), পিতা: আব্দুল করিম; এবং আলমগীর হোসেন (৩৭), পিতা: আব্দুর রাজ্জাক চৌকিদার। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৪৯(০২)২৬ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, জুয়া আইনে পৃথক অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— রেজাউল (৩৫), মো. হাসান (৪০), আসাদ (৪৮), বিল্লাল হোসেন (৪৫), বিল্লাল (৩৫) ও সাব্বির (৩৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া একটি সিআর ওয়ারেন্ট মূলে আরও একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সর্বমোট ১৪ জন আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “মাদক ও জুয়া আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত ও জোরালো অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
প্রতিনিধির নাম 




















