ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে সাহায্যগ্রহীতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ ও ফেসবুকে প্রচার এখন নিয়মিত দৃশ্য বরুড়ায় রাজাপুরের আফসানা ইসলাম পরশীর ট্যালেন্টপুল বৃত্তি # প্রবাসী বাবার স্বপ্ন মেয়ে ডাক্তার হবেন … গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল: নাহিদ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী বন্দর থেকে অপহৃত কিশোর উদ্ধার, হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার  বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করলো বিএনপি সরকার: নাহিদ ইসলাম সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ১৪ জন গ্রেফতার, উদ্ধার ১৮১ পুরিয়া হেরোইন লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: জেলা পর্যায়ে নির্বাচিত ৫ বিজয়ী অদম্য নারী যশোর থেকে এবার বিভাগীয় ‘অদম্য নারী’ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক পেয়েছেন। আগামী পহেলা মার্চ আয়োজন করা হয়েছে খুলনায় বিভাগীয় এ সম্মাননা ও পুরস্কার প্রদানের। এতে যশোরসহ ১০ জেলার নারীদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও এ সম্মাননা দেয়া হবে।

যশোর থেকে বিভাগীয় পর্যায়ে পাঠানো পাঁচ ক্যাটাগরিতে রয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে প্রিয়াংকা রানী সুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সুলতানা রাজিয়া, সফল জননী নারী শ্যামলী রানী পাল, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শরীফা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুষমা বেগম।

বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২০২৫ সালের ৯ ডিসেম্বর জেলা কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভায় এ অদম্য নারী পুরস্কারের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নমিতা মল্লিক।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নমিতা মল্লিক বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সমাজের প্রত্যেক নারীকে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম, সেটি অব্যাহত রাখতেই নারীদের নিয়ে এই আয়োজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

আপডেট সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬