ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির আশ্বাস প্রদান : মন্ত্রী রবিউল আলম আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পটিয়ায় এপেক্স ক্লাবের উদ্যােগে মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বেস্ট বাংলা গ্রুপের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনসেবা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার একটি দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা য়শোর । শুক্রবার ভোররাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের একজনের বিরুদ্ধে ছয়টি ও অপরজনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী (৩৫) এবং একই গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী। অভিযানে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় একই এলাকার সোবহান গাজী নামে আরেক আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে য়শোরের মণিরামপুর উপজেলায় রোহিতা বাজারে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘জাহিদ টেলিকম’-এর মালিক জাহিদ হোসেন আছরের নামাজ আদায় করতে যান। যাওয়ার সময় তিনি দোকানের ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে কলাপসিবল গেট টেনে দেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান দোকানের গেট খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে সব টাকা চুরি হয়ে গেছে।ঘটনার পর ডিবির সাইবার ক্রাইম ইউনিট তদন্তে নামে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে পাইকগাছায় নিজ বাড়ি থেকে প্রথমে মমিন গাজীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে সোবহান গাজীর বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে তার ঘরের বিছানার চাদরের নিচ থেকে ৫০ হাজার টাকা এবং চুরিতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর সকাল ৬টা ৪০ মিনিটে নোয়াকাটি এলাকা থেকে চক্রের আরেক সদস্য রফিক গাজীকে আটক করা হয়।ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, মমিন গাজীর বিরুদ্ধে ৪টি এবং রফিক গাজীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক মমিন গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬