ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

‎সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৯ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি, মাদক ও বিভিন্ন মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎থানা সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল (দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি), একটি বাঁকানো অগ্রভাগযুক্ত লোহার সাবল (দৈর্ঘ্য প্রায় সাড়ে ২৯ ইঞ্চি), একটি ২১ ইঞ্চি দৈর্ঘ্যের সাদা রঙের এসএস পাইপ এবং একটি লোহার তৈরি চাপাতি (দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ প্রায় সাড়ে ২ ইঞ্চি) উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৫১(০২)২৬ দায়ের হয়েছে।

‎ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতাররা হলেন— অপূর্ব (২৪), মো. আক্তার হোসেন (৩৭), মো. হাবিব মিয়া (৩০) ও আ. আউয়াল (৩৫)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

‎অপরদিকে, পৃথক মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৫২(০২)২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এছাড়া চুরির মামলায় তিনজন এবং একটি সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি ও মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। পুলিশ জানায়,পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

‎সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬