ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির আশ্বাস প্রদান : মন্ত্রী রবিউল আলম আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পটিয়ায় এপেক্স ক্লাবের উদ্যােগে মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বেস্ট বাংলা গ্রুপের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনসেবা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর (যবিপ্রবি)-এর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, একাডেমিক জীবনে এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যে অনুপ্রেরণা জোগায়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এ স্বীকৃতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—অণুজীববিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ ও সাইফুল ইসলাম; ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা ও রহিমা আফরোজ রুম্পা; জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মুন্নি আক্তার ও পল্লব সিংহ; এবং ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির

আপডেট সময় : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬