ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির আশ্বাস প্রদান : মন্ত্রী রবিউল আলম আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পটিয়ায় এপেক্স ক্লাবের উদ্যােগে মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বেস্ট বাংলা গ্রুপের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনসেবা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একটি সমৃদ্ধ যশোর গড়ে তুলতে প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা অপরিহার্য।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে মাদকের বিস্তার রোধে নির্দিষ্ট রুট চিহ্নিত করে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যাতে কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। নীতির কথা বলে আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

সভায় সৈয়দ রফিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় যশোরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬