ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি কালিগঞ্জের নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা, সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী সাবেক নেতা রিয়াদের রিমান্ড আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতার ধারাবাহিকতায় আজ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে দুপুরে সচিবালয়ে আসছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ দেখা গেছে।

রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে আরও থাকবেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন শিমুল।

সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

আপডেট সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬