ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে পৌর হাটবাজারের নতুন ইজারা পেয়েছেন আব্দুর রাজ্জাক কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ যশোরে বার-বেঞ্জ মুখোমুখি, আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজারের ইনানী বিচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি টহলদল। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা: ১। মো. সিরাজ (৬০) — পিতা: আব্দুল জলিল; গ্রাম: চর নুরুল আমিন, ০৯ নং ওয়ার্ড, নীলকমল ইউপি, থানা: দুলারহাট, জেলা: ভোলা।
২। মো. রুবেল মিয়া (২৪) — পিতা: মো. মনির; গ্রাম: নতুন বাহারছড়া, ০২ নং ওয়ার্ড, টেকনাফ।
৩। প্রসেনজিৎ দাস (২০) — পিতা: মিলন দাস; গ্রাম: নতুন বাহারছড়া, ০২ নং ওয়ার্ড,

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত সিমেন্ট, নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমুদ্রপথে চোরাচালান ও পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

আপডেট সময় : ১১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬