ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত পূর্বাচলে ২৫ কোটি টাকার কাঁচাবাজার জনশূন্য, প্রশ্ন উঠছে নির্মাণের যৌক্তিকতা গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবিতে জিএম কাদেরের সমর্থন ফরিদপুরের সালথায় জমির সীমানায় সংঘর্ষ, ১০ জন আহত গাজীপুরে মহাসড়কে হামলা ও কারখানায় ভাঙচুরের ঘটনা সাংবাদিকদের গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতির প্রস্তাব যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০, অভিভাবকের জিম্মায় ১৫ কিশোর, ১০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ ৫ জন বরুড়ায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবির কর্মশালা শেষ মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণ; সনদ পেলেন ৩৫ সাংবাদিক

কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: ‎HUMAN AID INTERNATIONAL (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎৯ মার্চ ২০২৬, সোমবার বিকেল ৩ ঘটিকায় কক্সবাজারের হোটেল আলগনি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
‎
‎সদস্য সালাউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম।
‎
‎এ সময় বক্তব্য রাখেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সহ-সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ বেলাল,সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এন. আলম, টেকনাফ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান,  হিউম্যান এইড কক্সবাজার জেলা কমিটির যুগ্ম অর্থ সম্পাদক নাছিমা আক্তার,সহ-আইন বিষয়ক সম্পাদক শহীদুল হক জনি,পরিকল্পনা সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মোঃ রাসেল আলী তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেশা জিন্নাত,শিশু বিষয়ক সম্পাদক আব্দু রহিম বাবু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোকছুদ আলম,সহ-সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন হিরু।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা  সদস্য মোহাম্মদ রাসেল, আফতাব হোসেন আশিক, সোলতান আহমদ, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, সালাউদ্দিন, আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
‎
‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎
‎সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সবসময় মানুষের পাশে থাকবে।
‎
‎সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, সমাজের অন্যায়-অবিচার, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
‎
‎আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত

কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬