ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে পৌর হাটবাজারের নতুন ইজারা পেয়েছেন আব্দুর রাজ্জাক কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ যশোরে বার-বেঞ্জ মুখোমুখি, আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার

দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা চালানোর অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।‎আটক কিশোর মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া কলবাড়ী এলাকার বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শুক্রবার ইফতারের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাদের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাত (১৭) বাসায় একাই ছিলেন।

‎‎সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে নুসরাত তার বাবা–মা ফিরে এসেছেন ভেবে দরজা খুলে দেন। এ সুযোগে অভিযুক্ত মোস্তাকিম ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলে।‎বিষয়টি কাউকে জানাতে না পারে সেজন্য তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করে।পরে অভিযুক্ত কিশোর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি শুরু করে।

‎একপর্যায়ে সুযোগ বুঝে নুসরাত দরজার কাছে গিয়ে হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত মোস্তাকিম বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলেন।

‎‎প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুমকী থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দুমকী থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।‎‎এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকী থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৩)।

দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬