মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নলতা শরীফ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ ) ১৯ রমজান বিকেলে কালিগঞ্জের নলতা ইডা রিসোর্ট সেন্টারে মনোরম ও সুসজ্জিত পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। প্রায় এক শতাধিক রোজাদার এতে অংশগ্রহণ করেন। নলতা শরিফ প্রেস ক্লাবের সভাপতি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ ও যুগ্ম সম্পাদক এবং ইফতার কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি নলতা ইউনিয়ন আমির মাস্টার আকবর হোসাইন,কালিগঞ্জ রিপোর্ট আজকে ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন,কালিগঞ্জ যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঢালী, নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, ইডা সংস্থার নির্বাহী পরিচালক আক্তার হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ আনারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নলতা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নলতা ইউনিয়নের অন্যতম নেতা হাবিকুর ইসলাম, নলতা ইউনিয়ন জামাতের সেক্রেটারি কাজী হাবিবুর রহমান, কচিকাঁচার মেলার নির্বাহী পরিচাল আব্দুল বারী আল বাকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সভাপতি রফিক হাসান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজা, নলতা শরীফ প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম শাহরিয়ার, সাংবাদিক মাহবুবুর রহমান, নলতা শরিফ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক বৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম,নলতা শরীফ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক লতিফুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল রায়হান, সাংবাদিক আরিজুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তব্যে বলেন,পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং কালিগঞ্জর নলতা শরীফ প্রেসক্লাবের এ ধরনের ঐক্যবদ্ধ আয়োজনকে সাধুবাদ জানান।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাওলানা আশরাফ হোসেন,
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।
প্রতিনিধির নাম 


















