ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে পৌর হাটবাজারের নতুন ইজারা পেয়েছেন আব্দুর রাজ্জাক কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ যশোরে বার-বেঞ্জ মুখোমুখি, আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: ‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎৯ মার্চ ২০২৬, সোমবার বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।

‎সদস্য কামরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম।

‎এ সময় বক্তব্য রাখেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সহ-সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক ফরহাদ রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, দপ্তর সম্পাদক জিন্নাতুন নেশা জিন্নাত, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এন. আলম।

‎এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সদস্য ও দৈনিক আলোকিত কাগজের প্রতিনিধি মোহাম্মদ রাসেল, দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি আফতাব হোসেন আশিক, মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সোলতান আহমদ, দর্পণ টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের দিগন্তের সংবাদ প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক পরিবর্তন সংবাদের প্রতিনিধি সালাউদ্দিন, দৈনিক সময় বায়ান্নের প্রতিনিধি আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

‎উল্লেখ্য, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন এবং সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকারের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কক্সবাজার জেলা শাখা আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

‎আলোচনা সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে অনেক সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

‎সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বাস্তবে আমরা উল্টো চিত্র দেখছি। যারা জনগণের কাছে সত্য তুলে ধরেন, তারাই আজ নির্যাতনের শিকার হচ্ছেন। মিথ্যা মামলা দিয়ে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
‎তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে সাহস পাবেন না এবং জনগণও সঠিক তথ্য জানা থেকে বঞ্চিত হবে।

‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের অপকর্ম ঢাকার জন্য সাংবাদিকদের টার্গেট করছে। দুর্বল তদন্ত ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

‎সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।

‎আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬