পবিত্র রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে দ্রব্য মূল্য তালিকা নিয়ে অভিযান পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। সম্প্রতি তিনি বিভিন্ন বাজার বাজারে ছুটে চলেছেন এবং জনসচেতনমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলার ছেংগারচর বাজার, গজরা বাজার, কালীপুর বাজার, নতুন বাজার সহ বেশ কয়েকটি বাজারে তিনি মোবাইল কোর্ট পরিচলনা করেছেন এবং খাদ্যদ্রব্য মূল্য তালিকা যাচাই বাছাই করেছেন। সোমবার দুপুরে তিনি সুজাতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসয় খাবার দোকান, মুদি মনোহরি, ফলের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান করেন। এক মিষ্টির দোকানদারকে ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেন। এছাড়াও সকল দোকারদার ও বাজারের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে সচেতন করেন যাবে সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতাদের স্বার্থে মূল্য তালিকা টানানো রাখেন। সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, কাউকে জরিমানা করা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হল মানুষ সচেতন হবে। মানুষের স্বার্থে মানুষ কাজ করবেন। ব্যবসায়ীরা সচেতন হলে কোন সিন্ডিকেট হবে না। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হবে না। তাই সকল ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সব দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখতে হবে। সকল বাজার গুলোতে আমরা জনসচেতনতার জন্য কাজ করে যাচ্ছি।
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তরের বিভিন্ন বাজারে মুল্য তালিকা নিয়ে অভিযানে সহকারি কমিশনার রহমত উল্যাহ
-
মনিরুল ইসলাম মনির (নিজস্ব প্রতিবেদক) - আপডেট সময় : ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















